সিলেটে নতুন ১২জন সহ মোট আক্রান্ত ৪৩৩

সিলেট বিভাগে করোনার সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। সোমবার (১৮ মে) পাওয়া রিপোর্টে আরও ১২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এই বিভাগে মোট করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে।

সোমবার এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে মোট ৯২টী নমুনা পরীক্ষা করে এই ১২ জনকে শনাক্ত করা হয়। আক্রান্ত ১২ জনের মাঝে সিলেট ওসমানী মেডিক্যালের ২ নার্সও রয়েছেন বলে জানা যায়।

এ বিষয়ে, সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ড. আনিসুর রহমান জানান, নতুন আক্রান্ত ১২ জনের মাঝে ৩ জন ওয়সমানী মেডিক্যালের। ২ জন নার্স ও আরেক রোগী হবিগঞ্জ থেকে এসে ভর্তি হয়েছিলেন। এছাড়া ৪ জন সিলেটের বিশ্বনাথ উপজেলার, ৪ জন শহীদ ডা. সামসুদ্দিন হাসপাতালের এবং একজন পুলিশ সদস্য রয়েছেন।

জানা যায়, এ বিভাগের সিলেট জেলায় ১৬৬, হবিগঞ্জে ১৩১, সুনামগঞ্জে ৭৫ এবং মৌলভীবাজার জেলায় ৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন এবং সুস্থ হয়ে ফিরেছেন ৯২ জন।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর