সিডরের চেয়ে শক্তিধর আম্ফানে ক্ষতি হতে পারে ভয়াবহ

২০০৭ এর সাইক্লোন সিডরের কথা উপকূলবাসী এখনও ভুলেনি। এবার ঘূর্ণিঝড় আম্ফান সিডরের চেয়েও অনেক বেশি শক্তিতে আঘাত হানতে পারে। যদি আঘাত হানে তাহলে যা ক্ষতি হবে তা সিডরের চ্যে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড়্গুলোর তুলনায় আম্ফানকে বেশি শক্তিশালী মনে হচ্ছে। গতি, শক্তি পর্যালোচনা করে এটাকে সিডরের চেয়ে বেশি শক্তিশালী মনে করছেন তারা। এটা যদি সুন্দরবণ উপকূলেও আঘাত হানে তাহলেও অনেক ক্ষতি হয়ে যাবে দেশের।

এ বিষয়ে জলবায়ু বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক বজলুর রহমান জানান, এ ধরনের সাইক্লোন আমরা দেখেছিলাম ভোলা বা ১৯৯১ বা সিডরে। ৪ থেকে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে।

এদিকে সুপার সাইক্লোন আম্পান আরও এগিয়ে এসেছে, দুপুর নাগাদ গতিপথ কিছুটা স্পষ্ট হবে। এখনো পূর্বের সংকেতই অব্যাহত আছে, তবে দু-এক ঘণ্টার মধ্যে মহাবিপদ সংকেত আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর