শরীয়তপু‌রে ক‌রোনায় শিশুর মৃত‌্যু

শরীয়তপু‌রের ন‌ড়িয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ বছ‌রের এক মে‌য়ে ‌শিশু মারা গেছে। এছাড়া সদর উপ‌জেলায় ২৪ বছ‌রের এক নারী ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৩ জনে দাঁড়াল।

শরীয়তপুরে এই প্রথম এক শিশু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সে ন‌ড়িয়া উপ‌জেলা ভো‌জেশ্বর ইউ‌নিয়‌নের আচুড়া এলাকার বা‌সিন্দা। গত ১০ মে ক‌রোনার উপসর্গ নি‌য়ে অসুস্থ অবস্থায় শিশু‌টি‌কে তার প‌রিবার ঢাকা শিশু হাসপাতা‌লে নি‌য়ে ভ‌র্তি ক‌রে

চি‌কিৎসাধীন অবস্থায় ১২ মে তার মৃত‌্যু হয়।‌ ওই দিনই স্বাস্থ‌্য বিভাগ ‌শিশু‌টির নমুনা সংগ্রহ ক‌রে আইইডি‌সিআরে পাঠা‌য়। সোমবার শিশু‌টির করোনা ফলাফল পজি‌টিভ এসে‌ছে।

এদিকে, শরীয়তপুরে ২৭ করোনা রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। সোমবার (১৮ মে) রাত ১০টার দি‌কে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ এবং ন‌ড়িয়া উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ জানান, জেলার ৭৩ জন করোনা আক্রান্তদের মধ্য থেকে স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসাপ্রাপ্ত ২৭ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এক হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এই প্রথম শরীয়তপুরে এক শিশু করোনায় আক্রান্ত হয়ে মৃত‌্যুবরণ ক‌রে‌ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর