চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান ভুট্টো রাতের আঁধারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের কুমারডুগি গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, স্থানীয় কুমারডুগি বাজারের সার ব্যবসায়ী আজিজুর রহমান ভুট্টো সোমবার রাতে মোটরসাইকেলে করে তার দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি। গলায় ও শরীরে বিভিন্ন স্থানে গুরুতর যখন হওয়ায় স্থানীয়রা উদ্ধার করে তাকে চাঁদপুর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন. ।
এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুরু রহমান জানান, তাৎক্ষণিকভাবে হত্যার রহস্য জানা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। নিহদের লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বার্তাবাজার/এসজে