ব্রাজিলে একদিনে আক্রান্ত ১৩ হাজারের বেশি

ব্রাজিলে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ১৪০ জন এবং মারা গেছে ৬৭৪ জন।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৩৬৮ এবং মারা গেছে ১৬ হাজার ৮৫৩ জন।

ইতোমধ্যেই সেখানে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৪৫৯ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৩৮ হাজার ৫৬টি। তবে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এখন পর্যন্ত লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। বিশ্বে ২১৩টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ব্রাজিলের অবস্থান চতুর্থ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর