রাতেই আঘাত হানতে পারে আম্ফান, আসতে পারে মহাবিপদ সংকেত

প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। সুপার সাইক্লোন আম্ফান আরও এগিয়ে এসেছে, দুপুর নাগাদ গতিপথ কিছুটা স্পষ্ট হবে। এখনো পূর্বের সংকেতই অব্যাহত আছে, তবে দুএক ঘণ্টার মধ্যে মহাবিপদ সংকেত আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনে রূপ নেয়া ঝড়টি আঘাত হানতে পারে মঙ্গলবার (১৯ মে) রাতে। আবহাওয়াবিদরা বলছেন, আম্ফানের শক্তি ২০০৭ সালে তাণ্ডব চালানো সিডরের মতো। এটি উপকূলে আঘাত হানলে হতে পারে ভয়াভহ ক্ষয়ক্ষতি। তার সঙ্গে শরীরিক দূরত্ব ব্যবস্থা ভেঙে পড়লে ছড়াতে পারে করোনার সংক্রমণও। এসব বিষয় মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, অতিসম্প্রতি দেশে আঘাত হানা ঘূণিঝড়গুলোর তুলনায় বেশি শক্তিশালী মনে হচ্ছে আম্ফানকে। শক্তি ও গতি-প্রকৃতি পর্যালোচনা করে এ সাইক্লোনকে সিডরের মতো শক্তিশালী বলে মনে করছেন তারা। তবে সুন্দরবন উপকূলে আঘাত হানলে ক্ষয়ক্ষতি হবে বলেও ধারণা তাদের।

আবহাওয়াবিদ ড. সাইফুল ইসলাম জানান, এটার শক্তিশালী সিডরের মতো। তবে দেখা যাচ্ছে সুন্দবনের ওপর দিয়ে গেলে কম বাতাস পাব।

জলবায়ুবিদ ও বুয়েট শিক্ষক বজলুর রহমান জানান, এ ধরনের সাইক্লোন আমরা দেখেছিলাম ভোলা বা ১৯৯১ বা সিডরে। ৪ থেকে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে। করোনা পরিস্থিতির মধ্যে উপকূলীয় এলাকায় শারীরিক দূরত্ব নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে পড়বে। এ কারণে প্রয়োজন বিশেষ প্রস্তুতির পরামর্শ দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর