লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম র্যাব-৯ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরে কর্মরত ছিলেন।
রোববার (১৭ মে) র্যাব-৯ এর সিলেট সদর দফতরে নতুন অধিনায়ক হিসেবে তিনি যোগদান করেন। সোমবার (১৮ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাবের সিলেট সদর দফতর।
র্যাব-৯ এর নতুন অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সিলেটবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
গত ৪ নভেম্বর র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. আসাদুজ্জামান র্যাব ফোর্সেস সদর দফতরে (প্রশাসন ও অর্থ উইং) বদলি হওয়ায় পদটি শূন্য হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস