আম্ফানের প্রভাবে পটুয়াখালী পৌরসভায় ওভারহেড ট্যাংক পরিষ্কার কাজ স্থগিত

প্রাকৃতিক দুর্যোগ আম্ফানের কারনে মঙ্গলবার (১৯ মে) পানির পাইপ লাইন এবং ওভারহেড ট্যাংক পরিষ্কার কাজ স্থগিত করেছে পৌর কতৃপক্ষ। সোমবার (১৮ মে) রাতে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ আম্ফানের কথা বিবেচনা করে পানির পাইপ লাইন এবং ওভারহেড ট্যাংক পরিষ্কার কাজ স্থগিত করা হয়েছে। পরিস্কারের পরবর্তী তারিখ জানানো হবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা পটুয়াখালী পৌরসভার সম্মানিত পানির লাইনের গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, পানির পাইপ লাইন এবং ওভারহেড ট্যাংক পরিষ্কার করার জন্য আগামী ১৯/০৫/২০২০ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ৯.০০ ঘটিকা থেকে রাত্র ৯.০০ ঘটিকা পর্যন্ত পৌর পানির লাইনের পানি ব্যবহার করা যাবে না। এ কারণে আগামী ১৯/০৫/২০২০ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ৯.০০ ঘটিকার মধ্যে প্রয়োজনীয় পরিমাণ পানি সংরক্ষণ করার জন্য গ্রাহকগণকে বিশেষভাবে অনুরোধ করা হইল। সকাল ৯.০০ ঘটিকা থেকে রাত্র ৯.০০ ঘটিকা পর্যন্ত পৌর পানির লাইনের পানি ব্যবহার করা নিরাপদ নয়। এ কারণে উক্ত সময় পানি ব্যবহার না করার জন্য গ্রাহকগণকে বিশেষভাবে অনুরোধ করা হইল। গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য পৌর কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর