প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুরে এক আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টার দিকে একটি বেসরকারী হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত আওয়ামী লীগ নেত্রীর নাম খোদেজা রহমান। তিনি চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য।
সোমবার ফজর নামাজের পরে জানাজা শেষে শহরতলীর গুনরাজদী পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। দাফনের আগে তার করোনার নমুনা সংগ্রহ করা হয়।
খোজেদা রহমান চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত লুৎফুর রহমান পাটওয়ারীর সহধর্মিনী ছিলেন।
জানা গেছে, কিছু দিন ধরে তিনি ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। রোববার রাতে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে শহরের প্রিমিয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে খোদেজা রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।।
বার্তা বাজার / ডাব্লিও.এস