কম্বোডিয়ায় শেষ করোনা রোগীও সুস্থ, করোনামুক্ত ঘোষণা

কম্বোডিয়া শেষ আক্রান্ত রোগীও সুস্থ হওয়ায় নিজেদের করোনামুক্ত ঘোষণা করেছে।

শুক্রবার (১৫ই মে) দেশটির শেষ করোনা রোগী রাজধানী নমপেনের একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

দেশটির গণমাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতা হিসেবে কড়াকড়ি এখনই শিথিল করা হচ্ছে না। পাশাপাশি স্কুল-কলেজ আরো কিছুদিন বন্ধ রাখা হবে। সংক্রমিতদের বেশিরভাগই বিদেশফেরত হওয়ায় সীমান্ত ও বন্দরগুলোতে পরীক্ষা চলবে।

এছাড়া উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কম্বোডিয়ায় ১২২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ভাইরাসে কোনো মৃত্যুর কোন ঘটনা নেই দেশটিতে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর