পাহাড়ের গাছে ৩ ঘণ্টা ঝুলে অনলাইনে ক্লাস করছেন যুবক!

টানা লকডাউনের মধ্যে চলছে অনলাইন ক্লাস। এর মধ্যে বাড়িতে আবার ইন্টারনেট সমস্যা। কিন্তু সমস্যার মধ্যে ক্লাস করতে না পারলে পিছিয়ে পড়তে হবে। তাই ভাল নেটওয়ার্ক বা হাইস্পিড ইন্টারনেট পেতে তাই বাড়ি থেকে এক কলোমিটার পথ হঁটে, পাহাড়ের উপর একটা উঁচু গাছের মগডালে চড়ে বসেন যুবক।

এরপর চড়ে বসেন উঁচু গাঁছের মগডালে। তারপর একহাতে শক্ত করে গাছের ডাল আঁকড়ে ধরে অন্য হাতে স্মার্টফোনে অনলাইন ক্লাস করছেন ওই যুবক। প্রতিদিন এভাবেই টানা ৩ ঘন্টা অনলাইন ক্লাস করছেন তিনি।

ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর বক্কালা গ্রামের শিরিষ তালুক অঞ্চলে।

জানা গেছে, শিরিষ তালুকের বাসিন্দা স্নাতকোত্তরের (পোস্ট গ্রাজুয়েট) এক ছাত্র শ্রীরাম হেজ এভাবেই ঝুঁকি নিয়ে প্রতিদিন অনলাইন ক্লাস করছেন।

শ্রীরাম জানিয়েছেন, ইন্টারনেটের ভাল সিগন্যাল পাওয়ার জন্য তাকে ওই গাছের উপর উঠতে হয়। প্রতিদিন তিনটি করে ক্লাস করতে হয়। ক্লাস শুরু হয় সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত। ফের বেলা ৩টে থেকে আর একটা ক্লাস শুরু হয়। দুপুরে রোদে গাছে উঠে ক্লাস করা খুবই কষ্টকর। তবুও কোনও উপায় নেই।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর