করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে গার্মেন্টস মালিকদের বৈঠক

করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধে ঢাকার সাভারে উপজেলা প্রশাসন ও গার্মেন্টস মালিকদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে সাভার উপজেলা পরিষদ এর কনফারেন্স রুমে সাভার উপজেলাধীন গার্মেন্টস মালিকদের সাথে উপজেলা প্রশাসনের করোনা সংকট মোকাবেলায় এবং করোনা প্রতিরোধে বর্তমান ও ভবিষ্যতের পরিকল্পনা বিষয়ক জরুরি সভাটি সম্পন্ন হয়।

ছবি:বার্তাবাজার।

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান সহ উপজেলাধীন গার্মেন্টস কর্তৃপক্ষের প্রতিনিধিগণ।

এব্যাপারে, মঞ্জুরুল আলম রাজীব জানান, সোমবার (১৮ মে) দুপুরে সাভার উপজেলার গার্মেন্টস মালিকদের সাথে করোনা প্রতিরোধ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয় জরুরী সভায় সকলের সর্বসম্মতিক্রমে অনেক ফলপ্রসূ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছবি:বার্তাবাজার।

এব্যাপারে, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান, সাভারে ক্রমবর্ধমান করোনা পজিটিভের হার বেড়ে যাওয়ায় স্বভাবতই উপজেলা প্রশাসন উদ্বিগ্ন। আর সাভারে এপর্যন্ত মোট করোনা পজিটিভ রোগীর ভিতরে সিংহভাগ পোশাক শ্রমিকগণ। এজন্য পোশাক শিল্পের শ্রমিকদের করোনা পজিটিভ হার হ্রাস করা সহ এই মহামারির হাত থেকে সাভারবাসীকে রক্ষার জন্যই পোশাক শিল্প কারখানাগুলিতে যেন সরকার ঘোষিত শর্তসমূহ পালিত হয় সে লক্ষ্যেই এই জরুরী সভার আয়োজন।

প্রসঙ্গত, মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এর কারণে সাভার উপজেলার সমস্ত গার্মেন্টস শ্রমিকদের শতভাগ স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা প্রদানের জন্য সাভার উপজেলার গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে ওই জরুরী মিটিং কল করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

ছবি:বার্তাবাজার।

এদিকে, সাভার উপজেলা পরিষদ, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সাভার মডেল থানায় স্থানীয় বিত্তশালীদের সহায়তায় জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। ফলে সাভারবাসীর জন্য অতি প্রয়োজনীয় সেবামূলক এই তিনটি সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কার্যসম্পাদনে আগত সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আরো একধাপ এগিয়ে বেগবান হলো।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর