সোহানা জেসমিনের দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ!

ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদ এর মহিলা ভাইস-চেয়ারম্যান এবং নারী উন্নয়ন ফোরাম, ঢাকা বিভাগ এর সভাপতি এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা’র উদ্যোগে তার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার চারটি ওয়ার্ডের দুই শতাধিক গরীব, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

ছবি:বার্তাবাজার।

সোমবার (১৮ মে) সারাদিন ধামরাই পৌর সভার ১, ২, ৫ ও ৭ নং ওয়ার্ডের দুই শতাধিক পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিলো পোলাউর চাল, ডাল, সেমাই, চিনি ও আটা।

প্রসঙ্গত, ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনায় এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি’র তত্ত্বাবধানে এই ‘ঈদ উপহার সামগ্রী ‘ বিতরণ করেন এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা।

ছবি:বার্তাবাজার।

খাদ্য বিতরণকালে এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা বলেন, করোনা ভাইরাস সংক্রমণের এই ক্রান্তিলগ্নে ঘরবন্দি কোনো গরীব অসহায় মানুষ খাদ্যের অভাবে যেন কষ্ট না পায় সে লক্ষ্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি কাজ করে যাচ্ছেন। এই কার্যক্রম পৌরসভা সহ উপজেলার বিভিন্ন গ্রামে চলমান থাকবে বলেও জানান তিনি।

এই ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে এ্যাডভোকেট সোহানা জেসমিনের সাথে আরও উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মশিউর রহমান জানু, ডাঃ মোঃ আলমগীর কবীর, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এডঃ খলিলুর রহমান মুখর, ২নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ সহ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতানেত্রী বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর