আলোর প্রত্যয় সংগঠনের “চলো একসাথে বাচি” নামক খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস সংক্রমণের কারণে গৃহবন্দীতে থাকা হতদারিদ্র কর্মহীন অসহায় পরিবারগুলোর মাঝে করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন রামগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন আলোর প্রত্যয়।

সোমবার ১৮ই মে আলোর প্রত্যয় সামাজিক সংগঠনের “চলো একসাথে বাচি” নামক খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা। জানা যায়,করোনাভাইরাস সংক্রমণের পর প্রথম ধাপে ২৫ এপ্রিল ১০১ জন পরিবারের মাঝে ও ২য় ধাপে ১৮ই মে সোমবার রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়ন, দরবেশপুর ও করপাড়ায় ৭৪ টি পরিবারের মাঝে চাউল ৫ কেজি, তেল ১ লিটার, আলু ২কেজি,আটা ২কেজি, পেঁয়াজ ১ কেজি,সেমাই ২প্যাকেট, চিনি ১ কেজি করে বিতরণ করা হয়।

এছাড়াও ২০১৭ সাল থেকে সংগঠন প্রতিষ্ঠার শুরু থেকে প্রায় ৭৫ ব্যাগ ব্লাড ডোনেট, দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন,শীত বস্ত্র বিতরন, ঈদ সামগ্রী বিতরন সহ নানান কর্মসূচি পালন করে আসছেন সংগঠনের সদস্যরা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর