করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে মাঠে খেলা বন্ধ। অফুরন্ত সময় কাটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ভক্ত-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন ক্রিকেটাররা। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সাথে লাইভ আড্ডায় আসছেন চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
সেই সাথে বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান। আজ (১৯ মে) তামিমের সাথে লাইভ আড্ডায় আসছেন তারা। বাংলাদেশ সময় রাত ১০ টা ৩০ মিনিটে লাইভে উপস্থিত হবেন এই পাঁচ ক্রিকেটার। সরাসরি লাইভটি উপভোগ করতে পারবেন তামিমের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
আজ সোমবার তামিমের অতিথি ছিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার সাথে লাইভে সেশনের পরে তামিম জানান,“আজ একটু লাইভ সেশনে টি ছোট ছিল। তবে আগামীকাল বড় করে করব। আগামীকাল আমাদের সাথে থাকবেন- আমাদের সাবেক তিন ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম।”
কেএ/বার্তাবাজার