মালদ্বীপে থেকে দেশে ফিরেছেন ৭০ জন প্রবাসী বাংলাদেশি। তারা বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমানে দেশে ফিরেছে।
রবিবার(১৭ মে) দেশে ফেরা ১৯ সদেস্যর এয়ার ক্রুর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর এম এ আওয়াল হোসেন।
এসব প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপে বৈধভাবে বসবাস করে আসছিলেন।
প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে ও মালদ্বীপ সরকারের আন্তরিকতায় তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মালদ্বীপে বসবাসরত এসব প্রবাসীদের যথাযথ মেডিক্যাল চেকআপের মাধ্যমে করোনা ভাইরাস নেই সুনিশ্চিত করার পর দেশে ফেরত আনা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি