সারা বাংলাদেশের সাংবাদিকতার শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)’র পক্ষ থেকে সাভারের ছায়াবিথী এলাকায় অসহায় ও দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ ই মে) সন্ধ্যায় বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি জি এম হিরক এবং সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিমের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এব্যাপারে বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি জি এম হিরক গণমাধ্যমকে বলেন, করোনা প্রকোপে অনেক মানুষ অসহায় ও কর্মহীন হয়ে পড়েছে। ইতোপূর্বে আমরা সাভারে বিভিন্ন অসহায় মানুষের মাঝে এক সপ্তাহের খাদ্য সহায়তা দিয়েছি। বাগেরহাটেও খাদ্য ও ঈদ উপলক্ষে পোশাক বিতরণ করা হয়েছে। যতদিন করোনা প্রকোপ থাকবে আমাদের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এব্যাপারে বিজেএসসি ঢাবি সংসদের সভাপতি সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, করোনা প্রকোপে অসহায় ও কর্মহীন মানুষের পাশে সবসময় আমরা আছি ও থাকবো। ভবিষ্যতেও আমাদের জনকল্যাণমূলক কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। সমাজের সকল মানুষ এগিয়ে আসলে কেউ অসহায় থাকবে না। কর্মহীন মানুষদেরও তখন আর অভুক্ত থাকবে না। সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাড়ানোর জন্য আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, ইফতার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রমে বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদ্য বিদায়ী সাবেক সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল, সময় এখন আমাদের পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামরুজ্জান হিমু এবং বিজেএসসি ঢাবি শাখা সংসদের সভাপতি মীর সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সাভার ছাত্রকল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিংকন ইসলাম এবং গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মিনুন মাহফুজ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস