৮ মার্চ থেকে আজ ১৮ মে পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট এক লাখ ৮৫ হাজার ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৭০ জন এবং মৃত্যু হয়েছে ৩৪৯ জনের।
সোমবার (১৮ মে) আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৬০২-এ, এবং মৃতের সংখ্যা বেড়ে হলো ২১। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৭ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়।
আর সোমবার একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত ও মৃত্যু রেকর্ড হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জীবিকার তাগিদে সরকার লকডাউন এবং রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলাচলে কড়াকড়ি কিছুটা শিথিল করায় রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর কিছু কিছু মার্কেট খুলে দেয়ার ফলে আক্রান্তের ঝুঁকিও বাড়ছে।
সোমবারের পরিসংখ্যান অনুসারে, বিগত ২৪ ঘণ্টায় প্রতি মিনিটে একজনেরও বেশি হারে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি