ঢাকার সাভারের আশুলিয়ায় রাজু গ্রুপের চেয়ারম্যান চাঁনগাও এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজু আহমেদ এক হাজার কর্মহীন ও হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেন। সোমবার (১৮ মে) বিকালে রাজু গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় রাজু গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি রাজু আহমেদ গণমাধ্যমকর্মীদের জানান, আমি কোনো জনপ্রতিনিধি নই, প্রাণঘাতী মহামারীতে সমাজের একজন বিত্তবান ও আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে মানবিক কারনে অসহায় হতদরিদ্র মানুষের পাশে আমার সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি চাই আমার দেখাদেখি সমাজের সকল স্বচ্ছল ও বিত্তবান মানুষেরা উৎসাহিত হয়ে অসহায় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াক।

তিনি আরও জানান, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা প্রতিদিনই অব্যাহত থাকবে ইনশা আল্লাহ। আর একজন বিত্তবান মানুষ হিসাবে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের অধিকার রয়েছে আমার কাছ থেকে কিছু পাওয়ার। তাই কোনো ত্রাণ বা সাহায্য নয়, তাদেরকে আমি যা দিচ্ছি সেটা উপহার হিসাবে দেই।
উল্লেখ্য, ইফতার বিতরণের পূর্বে তিনি আগত রোজাদারদের মাঝে মাস্ক বিতরণ সহ স্বাস্থ্য সচেতনতামূলক বক্তব্য রাখেন।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে প্রতিদিনই নিজ এলাকার গৃহবন্দী কর্মহীন, খেটে খাওয়া ও অসহায় হতদরিদ্র নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ নগদ টাকা ‘উপহার সামগ্রী’ হিসেবে রাতের আঁধারে সম্পুর্ণ নিজ অর্থায়নে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন মানবিক এই শিল্পপতি।
বার্তা বাজার / ডাব্লিও.এস