সাভার ও ধামরাইয়ের সর্বশেষ করোনা পরিস্থিতি

ঢাকার সাভারে করোনাভাইরাস সংক্রমনের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সোমবার (১৮ মে) একদিনেই নতুন করে ৩২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন! এই নিয়ে সাভার উপজেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯১ জনে!!

এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্টোল) ডা. ফেরদৌসী আক্তার জানান, গতকাল রবিবার (১৭ মে) পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১১৩১ জনের। এর ভিতরে মোট করোনা পজিটিভ এর সংখ্যা ১৯১ জন। ‘হোম আইসোলেশনে রয়েছেন ৬৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৭ জন।

তিনি আরও জানান, ইতোমধ্যে সাভার উপজেলায় আক্রান্তদের ভিতরে মোট ৪ জন মারা গেছেন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন মোট ৪ জন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

গতকাল রবিবার (১৭ মে) মোট ৫২ জনের নমুনা পাঠানো হয়েছিলো, তারমধ্যে ৩২ জনের পজিটিভ রিপোর্ট আসে বলে জানান সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই মেডিকেল অফিসার।

এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানিয়েছেন, সোমবার (১৮ মে) ধামরাই উপজেলায় দুপুর ১ ঘটিকা পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৬৩২ জনের। এদের ভিতর এ পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ২০ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ধামরাই উপজেলায় নতুন আক্রান্ত হয়েছেন মোট ৩ জন (উপজেলার রোয়াইল, ভাড়ারিয়া ও ছোট চন্দ্রাইল এলাকায়)। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন মোট ২ জন (চৌহাট ও বালিয়া এলাকার)। এপর্যন্ত মোট ৭ জন সুস্থ হলেও ধামরাই উপজেলায় এখনও পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যান নাই।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর