নাটোরে ৮ পুলিশ সদস্যসহ আরও ৩০ করোনা রোগী শনাক্ত

নাটোরে নতুন করে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৩ জন করোনা রোগী শনাক্ত হলো। নতুন আক্রান্তদের মধ্যে ৮ জন পুলিশ সদস্য রয়েছেন।

আজ সোমবার(১৮ই মে) রাত ৮টায় নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, নাটোর জেলার ৪শ’ নমুনা প্রক্রিয়াধীন ছিলো। এসব নমুনার মধ্যে ১৮৭টি পরীক্ষার পর ৩০টি পজিটিভ এসেছে। এ ব্যাপারে উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা সিংড়া ১৩, বাগাতিপাড়া ২, নাটোর সদর ৫, গুরুদাসপুর ১ এবং বড়াইগ্রাম ৯ জন। বড়াইগ্রাম উপজেলায় করোনায় আক্রান্ত ৯ জনের মধ্যে ৮ জনই পুলিশ সদস্য এবং ১জন গোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য। বড়াইগ্রাম উপজেলায় করোনায় আক্রান্ত ৯ জনের সকলেই আইসোলেশনে রয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর