জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে অর্থের অভাবে ধান কাটার শ্রমিক না পেয়ে অসহায় অবস্থায় পড়া কৃষকের পাশে
দাড়িয়েছে মহাদান ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগের সদস্যরা ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছেন৷
সোমবার সকালে উপজেলার মাহাদান ইউনিয়নের করগ্রাম গ্রামের দরিদ্র কৃষক মো. সুরুজের এক বিঘা জমির ধান কেটে দেন তারা।
এতে কৃষক সুরুজ খুশি হয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি ও মহাদান ইউনিয়ন ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা, জাকারিয়া, পলাস, আপেল, নবিন, শাওন, সুমন, সবুজ পাঠান, শাহিন, সোহাগ, রাব্বি, শান্ত প্রমুখ৷
এ বিষয়ে মাহাদান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ জাকারিয়ার নেতৃত্বে ৩৫ জন নেতাকর্মী ধান কাটতে ও মাড়াই করতে সহযোগিতা করেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা জাকারিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় কৃষকের পাশে দাঁড়িয়েছে। আমরাও এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার নির্ভীক সৈনিক হিসেবে সাধারণ মানুষের কাছে থেকে কাজ করছি। আমাদের এ কাজ অব্যাহত রাখা হবে
ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো.রবিন পাঠান বলেন, দেশের ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। আমাদের ছাত্রলীগের এই কার্যক্রম অব্যাহত রাখবো।’ যতদিন কৃষকের মাঠে ধান থাকবে ততদিন আমরা মাঠে থাকবো।
বার্তা বাজার / ডাব্লিও.এস