হংকংয়ের আইনপ্রণেতারা পার্লামেন্ট ভবনে মারামারিতে জড়িয়েছেন। এতে একজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ মারামারির সময় তিনি পার্লামেন্টের মেঝেতে পড়ে ছিলেন।
সোমবার আইন সভা শুরুর আগে এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাউজ কমিটি কারা চালাবেন সে বিষয়ে আইন পরিষদে বিতর্ক চলছিলো।
নতুন নেতা বাছাই করতে যে নির্বাচন হয় তা তদারকির জন্য গত সপ্তাহে বেইজিংপন্থী আইন প্রণেতা চ্যান কিন-পোরকে নিয়োগ দেন কাউন্সিলের সভাপতি।
সোমবার আইন সভা শুরুর আগে সভাপতির আসনে ছিলেন চ্যান কিন। এসময় তার চারপাশে ২০ জনের বেশি নিরাপত্তারক্ষী ছিলেন।
তখন গণতন্ত্রপন্থী আইনপ্রণেতারা সেই ঘরে ঢুকে সভাপতির আসনে যেতে চেষ্টা করেন। এসময় নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেন।
বার্তাবাজার/কে.জে.পি