ভারতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ২৪২ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৫৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের পরিসংখ্যানেও একদিনের রেকর্ড ছুঁয়ে ফেলল দেশটি।

এদিকে সোমবার (১৮ মে) থেকে দেশটিতে ১৪ দিনের নতুন লকডাউন শুরু হলো। এনিয়ে চার দফায় ৬৮ দিনের লকডাউনে পালন করছে বিশ্বের অন্যতম বৃহত্তম জনবহুল দেশ ভারত।

তবে নতুন দফায় লকডাউনে বেশ কিছু নিয়ম বেঁধে দেয়া হয়েছে। প্রত্যাশিতভাবে আরো ১৪ দিনের লকডাউন বাড়ল ভারতে। নতুন লকডাউন চলবে ৩১ মে পর্যন্ত। এই দফায় রাজ্যগুলোর হাতে করোনা মোকাবিলায় আরো বেশি ক্ষমতা দেওয়া হলো। এমন কি প্রয়োজনে ১৪৪ ধারা জারিও করতে পারবে রাজ্যগুলো।

নতুন লকডাউনে নাইট কার্ফিউ বলবৎ থাকবে আজ থেকে। সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কেউ বের হতে পারবেন না। এছাড়াও ১০ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ১৪৪ ধারা বলবৎ থাকবে রাস্তায়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর