“মানবতার উজ্জ্বলতায় প্রজ্জ্বলিত উত্তরা ইয়োগা সোসাইটি”

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হঠাৎ কর্মহীন গৃহবন্দী মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঈদ সামগ্রী উপহার নিয়ে দ্বিতীয় দফায় গৃহবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবক সংগঠন উত্তরা ইয়োগা সোসাইটি।

আজ সোমবার ১৮ই মে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পূর্বনির্ধারিত সিরিয়াল অনুযায়ী ২৬০ প্যাকেট নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী ও ঈদ সামগ্রী উপহার প্রত্যেকের বাসায় পৌছে দিয়েছেন উত্তরা ইয়োগা সোসাইটির স্বেচ্ছাসেবক কর্মীরা।

এবারের উপহার সামগ্রীর মধ্যে রয়েছে যেমন: চাল ৫ কেজি ,ডাল ১ কেজি ,তেল ১ কেজি, সেমাই ১ প্যাকেট, চিনি ১/২কেজি, ডিপ্লোমা দুধ ১ প্যাকেট একসাথে প্যাকেট করে বিতরণ করা হয়।।

খাদ্য সামগ্রী উপহার পেয়ে অনেকে খুশি হয়েছেন, তাই যতদিন পর্যন্ত করোনা ভাইরাসের কারণে মানুষ লকডাউন বা গৃহবন্দী থাকবে ততদিন আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন উত্তরায় সোসাইটির আহ্বায়ক মাসুদুর রহমান মল্লিক।পাশাপাশি তিনি আহ্বান করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার।

তিনি বলেন- মানুষ ও মানবতার সেবায় ইয়োগা সোসাইটি পূর্বেও যেমন ছিল, দেশের যেকোন দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ। তিনি সকলের ভালবাসায় সিক্ত ইয়োগা সোসাইটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর