চলমান করোনাভাইরাস সংক্রমনের কারনে চলা অচলাবস্থায় অসহায় হয়ে পরা দরিদ্র ও মধ্যবিত্ত,দিন মজুর ও হতদরিদ্র মানুষ এবং ইউনিয়নের বিভিন্ন বেসরকারী একাডেমী,স্কুল ,নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা, এতিম খানার শিক্ষক ও কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে চরহাজারী কল্যাণ ফাউন্ডেশন (ইউএসএ)।
সোমবার(১৬ মে) সকাল ১০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের সদস্যরা প্রবাসীদের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবার গুলোর মাঝে এ খাদ্যসামগ্রী পৌছে দেন।
খাদ্যসামগ্রী উপহারের মধ্যে ছিল চাউল ১০ কেজি, আলু ৩ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি চিনি ১ কেজি, সেমাই ২ প্যাকেট, তৈল ১ কেজি।
এ বিষয়ে চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম সদস্য আ.স.ম মাইন উদ্দিন পিন্টু বলেন,দুর্যোগকালীন সময়ে চরহাজারীর আপামর মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।ভবির্ষতেও তা অব্যাহত থাকবে।
ফাউন্ডেশন সদস্য মোরশালীন হোসেন শামীম মুঠো ফোনে জানান, ইউএসএ’র বর্তমান অবস্থা খুবই খারাপ।তবুও আমাদের ইউনিয়নের অসহায় মানুষ গুলোর দিকে তাকিয়ে, তারা যেনো না খেয়ে না থাকে সে লক্ষ্যে এ খাদ্য উপহার সামগ্রী বিতরন করেছি।এজন্য যারা সহায়তা করেছেন ও ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই।
আমেরিকা প্রবাসী মিজানুর রহমান মিজান জানান,এর আমরা সবাই ব্যাক্তিগত সহ বিভিন্ন ভাবে খাদ্যসামগ্রী দিয়েছে তবে এবার আমরা সবাই সম্মিলিত ভাবে চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ৮৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দেয়ার উদ্যোগ নেয় এবং সফল ও সুন্দর ভাবে পৌছায়।ভবির্ষতেও আমাদের ফাউন্ডেশন সবার পাশে থাকবে।
এবিষয়ে আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান চৌধুরী ও সাধারন সম্পাদক আলমগীর ফিরোজ বলেন, আমরা সার্ভের মাধ্যমে প্রকৃত মানুষ গুলোর কাছে পৌছাতে সর্বাত্মক চেষ্টা করেছি। আমরা চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের এমন মহতি উদ্যোগের সাথে থাকতে পেরে আনন্দিত।
বার্তা বাজার / ডাব্লিও.এস