প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে শতাধিক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
এখন পর্যন্ত সৌদিতে করোনায় ১০৯ জন বাংলাদেশি মারা গেছেন। এছাড়াও ৩,৭০০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছে। বাংলাদেশ দূতাবাসকে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ
মোহাম্মদ ফখরুল ইসলাম নামের দূতাবাসের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন যে সর্বশেষ প্রায় এক মাস আগে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তারা মারা যাওয়া ও আক্রান্ত বাংলাদেশিদের তথ্য পেয়েছেন।
কর্মকর্তারা বলছেন, সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকরা মূলত ক্যাম্পে থাকে। সে কারণে তাদের মধ্যে আক্রান্তের হার বেশি বলে মনে করছেন তারা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ।
নতুন আক্রান্তের সংখ্যা জানা গেলে আক্রান্ত ও মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে মনে করছেন দূতাবাসের একজন কর্মকর্তা। ।।বিবিসি।।
বার্তা বাজার / ডাব্লিও.এস