পঞ্চগড়ে যুবকসহ নতুন ৪ জনের করোনা শনাক্ত

পঞ্চগড়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত এক যুবকসহ আরও ৪ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে । এদের মধ্যে আটোয়ারী উপজেলার ১ জন ও দেবীগঞ্জ উপজেলার ৩ জন।

এদিকে তেঁতুলিয়া উপজেলার ৪ জন, বোদার ১ জন ও দেবীগঞ্জের ২ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তারা নিজ বাড়িতে আছেন।

আটোয়ারী উপজেলার আক্রান্ত একজনের বাড়ি ধামোর ইউনিয়নের গিঁরাগাও গ্রামে এবং তার বয়স ২২ বছর এবং দেবীগঞ্জ উপজেলার আক্রান্তদের ৩ জনের বাড়ি চিলাহাটি ইউনিয়নের মহৎ পাড়া গ্রামে।

তাদের মধ্যে একজন বৃদ্ধ তার বয়স ৮৫। বাকী ২ জনই নারী তাদের বয়স ৬৫ ও ৫০। এ নিয়ে করোনা ভাইরাসের শনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো ২৪ জনে। সোমবার (১৮ মে) রাতে ৪ ব্যাক্তির করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

এদিকে আটোয়ারী উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা ও দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফেরার পর আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছিল। তবে করোনা শনাক্ত হওয়ার রির্পোট পাওয়ার পরপরই করোনা আক্রান্ত হওয়া ব্যক্তির বাড়ির আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করে রাখা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানা যায়, করোনায় সনাক্ত হওয়া আটোয়ারী উপজেলার ব্যাক্তি একজন গার্মেন্টস কর্মী। সে বর্তমানে নিজ বাড়িতে রয়েছে। এ উপজেলার আক্রান্ত ব্যক্তি গত ১৪ মে নারায়ণগঞ্জ থেকে তার গ্রামের বাড়িতে ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং দেবীগঞ্জ উপজেলার আক্রান্ত ৩ ব্যাক্তির একজন ১১ মে ও বাকী ২ জন ১২মে ঢাকা হতে নিজ গ্রামের বাড়িতে আসে।

১৬ মে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করলে আজ ১৮ মে ওই ব্যক্তির নমুনার রিপোর্ট পজেটিভ আসে।

এ পর্যন্ত পঞ্চগড়ে নমুনা সংগ্রহ করে রংপুর ও দিনাজপুর এবং ঢাকা আইইডিসিআরে পাঠানোর পর ৮১৫ জনের মধ্যে ৭৮৫ জনের রিপোর্ট এসেছে এবং ৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান ব্যক্তির করোনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করে আরো জানান, এ পর্যন্ত পঞ্চগড় জেলায় মোট ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে আটোয়ারী উপজেলার ১ জন ও দেবীগঞ্জে ৩ জন। তবে ইতিমধ্যে তেঁতুলিয়া উপজেলার ৪ জন,বোদার উপজেলার ১ জন ও দেবীগঞ্জ উপজেলার ২ জনসহ মোট ৭ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তারা তাদের নিজ বাড়িতে আছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর