পটুয়াখালীর গলাচিপায় বহুল আলোচিত মাদক সম্রাট চেয়ারম্যান পুত্র মোঃ হাসান রেজা (রাসেল) চৌধুরীকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। আজ সোমবার দুপুর ১টায় গলাচিপা উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া হাসান রেজা (রাসেল) চৌধুরী গলাচিপার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল চৌধুরীর বড় ছেলে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইস উদ্দিন জানান, রাসেল চৌধুরী একজন পেশাদার মাদকসেবী ও মাদক বিক্রেতা। তিনি এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা ক্রয়/বিক্রয় করে আসছে। এছাড়া তার বিরদ্ধে গলাচিপা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পরে গ্রেফতার আসামিকে গলাচিপা থানায় হস্তানান্তর করা হয়েছে।
কেএ/বার্তাবাজার