কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৯৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৯৫ টি নেগেটিভ ও ২টি পজেটিভ।
নতুন শনাক্ত দুই জন রোগীর কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা নয়নপুর গ্রামের বাসিন্দা (৩০ বছর) এবং অপরজন একই উপজেলার চিথলিয়ার বাসিন্দা (১৭ বছর)। আক্রান্ত দুইজনই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ২৮ জন করোনা রোগী শনাক্ত হল। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১১, ভেড়ামারা ২, মিরপুর ৬, কুষ্টিয়া সদর ৩,কুমারখালী ৫, খোকসা ১।
কেএ/বার্তাবাজার