ঈশ্বরগঞ্জে ওএমএসের চাল পাবে ২৪০০ পরিবার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির বিশেষ ওএমএসের মাধ্যমে ২৪০০ পরিবারকে চাল দেওয়া হবে। তালিকাভুক্ত হওয়া অসহায়দের মাঝে সোমবার কার্ড বিতরণ করা হয়। মঙ্গলবার থেকে ডিলার পয়েন্ট থেকে চাল সংগ্রহ করতে পারবে কার্ড ধারীরা।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ঈশ্বরগঞ্জ পৌরসভার অসহায় মানুষকে বিশেষ ওএমএসের মাধ্যমে চাল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পৌরসভার মাধ্যমে তালিকা প্রণয়ন করে কার্ড পৌঁছানো হচ্ছে অসহায় ব্যক্তিদের বাড়িতে।

সোমবার পৌরসভার কার্যালয় থেকে কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। ওই সময় আরো ছিলেন পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচএম কামরুজ্জামান প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচএম কামরুজ্জামান বলেন, পৌরসভা ২৪০০ পরিবার বিশেষ ওএমএসের আওতায় এসেছে। কার্ডের মাধ্যমে ৪ টি ডিলার পয়েন্ট থেকে ১০ টাকা কেজি দামে মাসে ২০ কেজি করে চাল নিতে পারবে অসহায় পরিবারগুলো। মঙ্গলবার থেকে চাল বিতরণ শুরু হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর