আজ সোমবার নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে ফেনীর ৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনাক্তের মধ্যে পরশুরাম ২ জন, দাগনভুইয়া ১ জন ও সোনাগাজী ১ জন রয়েছে।
এদিকে ফুলগাজীতে আক্রান্ত হওয়া দুই স্বাস্থ্যকর্মীর দ্বিতীয় স্যাম্পল পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৫তে। জেলার সদর উপজেলায় ২২ জন, পরশুরামে ৬জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগনভূঞায় ১০জন, সোনাগাজী উপজেলায় ৭জন ও ফুলগাজী উপজেলায় ৪জন আক্রান্ত হয়েছেন। পার্শ্ববর্তী উপজেলা মিরসরাই্, চৌদ্দগ্রাম ও সেনবাগের তিন বাসিন্দা ফেনী জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করলে পজেটিভ আসে। ইতোমধ্যে আটজন সুস্থ ও দুইজনের মৃত্যু হয়েছে।
কেএ/বার্তাবাজার