ঘূর্ণিঝড় আম্ফান: ৫১ লাখ মানুষ যাচ্ছে আশ্রয়কেন্দ্রে

ঘূর্ণিঝড় আম্ফানের মোকাবেলায় উপকূলীয় এলাকাকার ৫১ লাখ ৯০ হাজার ৪২ জনকে আশ্রয়কেন্দ্রে নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ১৯ টি জেলায় ১২ হাজার ৭৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকেই উপকূলীয় এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রগুলোতে আনা শুরু হবে।

সোমবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংশ্লিষ্ট জাতীয় দুর্যোগ সমন্বয় সাড়াদান কেন্দ্রের (এনডিআরসিসি) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থানা ও ত্রণা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

সভায় দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় মানুষের জন্য তিন হাজার ১০০ টন চাল, নগদ ৫০ লাখ টাকা, শিশুখাদ্যের জন্য ৩১ লাখ টাকা, পশু খাদ্যের জন্য ২৮ লাখ টাকা এবং ৪২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ ঘোষণা করা হয়।

সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, এর আগে ঘূর্ণিঝড় ফনিতে ১৮ লাখ এবং বুলবুলের সময় ২৩ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছিল।

তিনি জানান, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। স্বেচ্ছাসেবকরা মানুষকে সতর্কতামূলক মাইকিং শুরু করেছেন। আশ্রয়কেন্দ্রে নেয়ার ক্ষেত্রে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের অগ্রাধিকার দেয়া হবে।

বার্তা্বাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর