লালমনিরহাটের দুর্গম স্কাউট চড়ে ফোবানা’র সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ

লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন মোগলহাট ইউনিয়ন এর দুর্গম ও প্রত্যন্ত চরাঞ্চল স্কাউট চড়ে (চড় ফলিমাড়ি) ফেডারেশন অব বাংলাদেশে এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ( ফোবানা) এর আর্থিক সহযোগিতায় করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া ২২৫ পরিবারকে খাদ্য উপকরণ উপহার দিয়েছে ক্রিস্টাল ওপেন স্কাউট মতিঝিল ঢাকা।

সোমবার (১৮ মে) সকালে নিরাপদ দূরত্ব বজায় রেখে উক্ত বিতরণ কার্যক্রম পরিচালনা করে জেলা রোভার ও স্কাউটস টাস্ক ফোর্সের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রফিকুল ইসলাম,লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার শ্রী উত্তম কুমার রায়,জেলা রোভার সম্পাদক আরমান রহমান,জেলা স্কাউট সম্পাদক মোজাম্মেল হক,উপজেলা স্কাউট সম্পাদক রশিদুল আলম প্রামাণিক,জেলা রোভার নেতা আব্দুল লতিফ,স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নক্ষত্র পরিবার এর প্রচার সম্পাদক মেহেদী হাসান উৎস সহ স্কাউট ও রোভার স্কাউট এর সদস্যরা।

জেলা রোভার সম্পাদক আরমান রহমান বলেন, ক্রিস্টাল ওপেন স্কাউট মতিঝিল ঢাকা এই চড়ে গত ১১ বছর থেকে কাজ করছে এসডিজি বাস্তবায়নে। এই চড়ের মানুষের জীবনমান উন্নয়ন এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের পদক্ষেপ নেয়া হয়েছে এবং একটি স্কুল ও প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি ফোবানা কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সহযোগিতা করার জন্য এবং ক্রিস্টাল ওপেন স্কাউট মতিঝিল ঢাকা কেও ধন্যবাদ জানান।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর