কোভিড-১৯ এর কারণে অর্থনৈতিক সংকটে থাকা লালমনিরহাট জেলার খুনিয়াগাছ ইউনিয়নের নিয়াজিপাড়া গ্রামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩১ তম ব্যাচের পক্ষে ২২ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সোমবার (১৮ মে) বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত খাদ্য সহযোগিতা বিতরণ করা হয়।
ব্যাচের পক্ষে বিসিএস ট্যাক্স ক্যাডার কর্মকর্তা নাজমুল আহসান ( শান্ত), পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক সিরাজুম মনিরা মনি, ব্যাংকার আইরিন পারভীন (ডায়না), শাহীন কাদির এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আরমান রহমান ব্যাচের পক্ষে স্বমন্বয় করেন।
এসময় বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নক্ষত্র পরিবার” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রদীপ কুমার আচার্য্য এবং অন্যান্যদের মধ্যে আশিকুর রহমান এবং ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যে ৩১ তম ব্যাচ ইতোপূর্বে এই জেলায় বন্যার সময় খাদ্য সহায়তা এবং শীতে শীতবস্ত্র বিতরণ করেছে।
বার্তা বাজার/টি.সি