ময়মনসিংহে ছাত্রদলের ঈদ উপহার সামগ্রী বিতরণ

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু’র সহায়তায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার
বিতরণ করেছে ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদল।

নগরীর আকুয়া কান্দাপাড়া ঈদগাহ মাঠে পাঁচ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসব উপহার সামগ্রী কর্মহীন মানুষের হাতে তুলে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক, ১ম সহ-সভাপতি আশরাফুল আলম, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মফিজুর রহমান মনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হোসাইন। এসময় অন্যান্যের মাঝে ছাত্রদল নেতা মাসুদুর রহমান, বুলবুল আহমেদ সজিব, রাকিব হাসান, হাসিবুল হাসান হাসিব, মনিরুল ইসলাম আকাশ, মোহাইমিনুল ইসলাম মিনার, হায়াতুর রহমান খোকা, সাকিব হাসান সনেট , নাজিবুল ইসলাম রাতুল, মনির হোসেন, ইকবাল সাগর, হাতেম বিন আদেল অন্তু, কাউছার আহমেদ, আনোয়ার হোসেন, শরীফ আলম অভি, শাহরিয়ার জাহান ইমন, আলী আকবর ফাহিম, আলিফ, জান্নাতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর