মুন্সীগঞ্জে মোট করোনা শনাক্ত ৪১৯, সুস্থ ৫৬

মুন্সীগঞ্জে নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৪১৯, মুন্সীগঞ্জ সদর উপজেলায় নতুন তিনজনসহ জেলায় করোনা জয় করেছে ৫৬ জন। মারা গেছেন ১৪ জন। নতুন শনাক্ত হওযা ২০ জনের ১৮ জনই মুন্সীগঞ্জ সদর উপজেলার। বাকী দুই জন সিরাজদিখান উপজেলার। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ।

তিনি আরো জানান, সোমবার আসা রিপোর্টে টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর এবং গজারিয়া উপজেলায় নতুন করোনা শনাক্ত হয়নি। ১৬ ও ১৭ মে পাঠানো নমুনা থেকে ১৪৩ রিপোর্ট পাওয়া যায় রবিবার। এর মধ্যে ২০ জনের রিপোর্ট নতুন করে পজেটিভ এসেছে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর