ভোক্তা অধিদফতরের মহাপরিচালকসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহাসহ আরও ৪ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত। এর মধ্যে অধিদফতরের তিন কর্মকর্তা ও একজন গাড়ি চালক রয়েছেন।

সোমবার (১৮ মে) অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধিদফতরের মহাপরিচালকসহ নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, রজবী নাহার রজনী এবং অধিদফতরের গাড়িচালক মিলিয়া খানম।

সব মিলিয়ে এখন পর্যন্ত অধিদফতরের ছয়জন করানায় আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর