শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে মানুষ যখন ঘরবন্দী, কৃষক যখন অসহায় তখনই প্রধানমন্ত্রী ও পানি সম্পদ উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ একে এম এনামুল হক শামীম এমপির নিদের্শে কৃষকদের পাকা ধান কেটে তাদের ঘরে তুলে দিলেন ছাত্রলীগ। নড়িয়া ও ভেদরগঞ্জের সখিপুরের গ্রামে গ্রামে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ার এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
কৃষকদের সমস্যার খবর পেয়ে উপজেলার চরভাগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কেদ্রীয় বিজ্ঞান উপ বিষয়ক সম্পাদক ইকবাল শিকদার শিপনের নেতৃত্বে কৃষকদের জমির পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন। পরে নেতা-কর্মীরা বুধবার (১৮ মে) সকাল আটটায় একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন। এতে সহযোগিতা করেন, সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার ও সাধারন সম্পাদক ইমরান বেপারী।
ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর শরীয়তপুরের ভেদরগঞ্জে বোরো আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৪হাজার ৫৯৯ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৪ হাজার ৬২২ হেক্টর জমি। আর ধান উৎপাদনের লক্ষ মাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ২২৩ মেট্রিকটন।
এ ব্যাপারে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-বিজ্ঞান সম্পাদক ইকবাল হোসেন সিপন সিকদার বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছে। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। জননেত্রী শেখ হাসিনা ও জননেতা একেএম এনামুল হক শামীমের নির্দেশে আমাদের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আমরা সখিপুরের প্রতিটি গ্রামে গ্রামে কৃষকের ধান কেটে গোলায় তুলে দিচ্ছি।
ধান কাটা বিষয়ে স্থানীয় কৃষকরা বলেন, করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকটের ফলে মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। এমন দুর্দিনে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এতে আমরা খুব আনন্দিত। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভেদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম বলেন, এরই মধ্যে বোরো ধান কাটা হয়ে গেছে। বোরো ধান পাকলে কৃষকদের দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময়ে উপজেলা ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ তাদের আমি সাধুবাদ জানাই। আগাম ঘুর্নিঝড় আমফানের আশঙ্কা থাকায় কৃষকদের ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বার্তা বাজার/টি.সি