সামাজিক ও শারিরিক দুরত্বসহ স্বাস্থ্য বিধির শর্ত না মানায় আজ (সোমবার) থেকে বিকেল থেকে পাবনায় ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসক কবীর মাহমুদ। আজ ১৮ মে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ নির্দেশ জারি করেন।
নির্দেশনায় আরো বলা হয়েছে, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনার বেড়া উপজেলায় নতুন করে আরো একজনের দেহে করোনা সনাক্ত হয়েছে। জেলায় চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীসহ মোট করোনা আক্রান্ত হলো ১৭ জন।
বার্তা বাজার/টি.সি