প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মানুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের ৬ টি ইউনিয়নে করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র পক্ষ থেকে তৃণমূল নেতৃবৃন্দের মাঝে ছাতা ও ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার দিনব্যাপি ০৬টি ইউনিয়নের তৃণমূল নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানদের হাতে তার পক্ষ থেকে এ ছাতা ও ঈদ উপহার তুলে দেন এবং বিভিন্ন ইউনিয়নের রাস্তা ও বাজার এলাকায় অসহায় মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।
এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরায় দিনদিন করোনার রুগির সংখ্যা বাড়ছে। এখনই সময় আরো বেশি সচেতন হওয়ার। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ছাতা আপনাদের সহযোগিতা করবে। নিজে সচেতন হয়ে অন্যদেরকেও করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করি। সবাই নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ায়।’
সোমবার লাবসা ইউনিয়ন, ঝাউডাঙ্গা ইউনিয়ন, বল্লী ইউনিয়ন, ফিংড়ি ইউনিয়ন, ধুলিহর ইউনিয়ন ও ব্রক্ষরাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানদের করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতন হতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ছাতা ব্যবহার এর পরামর্শ দেন এবং ঈদ উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন প্রমুখ।
সাতক্ষীরাকে করোনাভাইরাস’র সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে নতুন কৌশল ছাতা সাতক্ষীরাবাসী তথা দেশবাসীকে সচেতনতা ও উৎসাহ যোগাবে।
এসময় ৮ টি ইউনিয়নের আওয়ামী লীগের তৃণমুল নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানরা করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ছাতা বিতরণকে যুগযোপযোগি সিদ্ধান্ত উল্লেখ করে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্ভাবক এমপি রবিকে ধন্যবাদ জানান। এসময় ৬ টি ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদক ও প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও দলীয় ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/টি.সি