পঞ্চগড়ে অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাংসদ

পঞ্চগড়ঃ পঞ্চগড় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩টি স্থানে ৫৭০ জন অসহায়-দুস্থদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। সোমবার (১৮ মে) দুপুরে পঞ্চগড় পৌর শহরের জালাসী এলাকার পঞ্চগড় হাই স্কুল মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় পঞ্চগড় পৌর শহরের জালাসী এলাকার পঞ্চগড় হাই স্কুল, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম ও মিলগেট এলাকার আবেদা হাফিজ স্কুল মাঠে সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল,আধা কেজি মুড়ি ও আধা কেজি ছোলা বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কালে জেলা,উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে মহামারী করোনার শুরু থেকে আমার সংসদীয় এলাকায় আমার নিজস্ব অর্থায়নে অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। যাতে করে সকলের মাঝে খাদ্য সামগ্রী পৌছানো যায় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছি আমি।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর