মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ও ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
সােমবার (১৮ মে) সকালের দিকে গাংনী উপজেলার মড়কা কলেজ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
করােনাভাইরাসের সংক্রমণের জন্য লকডাউনের কারণে কর্মহীন-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের অায়ােজন করা হয়।
জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন-এর সহযােগিতায় খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর-১ অাসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আললী ভুট্টো, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, বিএনপি নেতা আলফাজ উদ্দীন, মেহেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক কাওছার আলী, বিএনপি নেতা সোহরাব হোসেন,জামাল উদ্দীন, শহিদুল ইসলাম , কামরুল ইসলাম ,সেলিম রেজা, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস,সদস্য সচিব জাহিদুল ইসলাম,।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুনশাদ আলী, সহ-সভাপতি সাজেদুর রহমান বিপ্লব, সেলিম, আশিক প্রমুখ।
বার্তা বাজার/টি.সি