জামালপুরে রাসায়নিক পদার্থ দিয়ে পুড়িয়ে দিল ক্ষেতের আধাপাকা ধান

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের জের ধরে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া সাতকুড়া গ্রামের ধান ক্ষেতে বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রয়োগ করে পুড়িয়ে দেয়া হয়েছে আধাপাকা ধান। ক্ষেতটিতে এখন শোভা পাচ্ছে শুধুই জ¦লসে যাওয়া ধান গাছ ও চিটা। শেষ সম্বল ক্ষেতের ফসল হারিয়ে নির্বাক বনে গেছেন, নীরিহ কৃষক জাহাঙ্গীর আলম।

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া শেখবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলম তার পৈতৃক ১৮ শতাংশ জমিতে এবার বোরো ধান রোপন করে। এতে বাম্পার ফলনও হয়। ধানগুলো পরিপক্ক হয়ে পাকতে শুরু করে। জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গেল শুক্রবার শেখ সেলিম নান্টু ও তার ছেলে জাহাঙ্গীর আলমের ধান ক্ষেতে বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রয়োগ করে। ফলে পরদিই ক্ষেতের সকল ধান ও গাছ জ¦লসে যায়। শেষ সম্বল ক্ষেতের ফসল হারিয়ে প্রায় নির্বাক বনে গেছেন অসহায় কৃষক জাহাঙ্গীর আলম।

বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিনের নির্দেশে উপজেলা কৃষি বিভাগের লোকজন জ¦লসে যাওয়া ধান ক্ষেত পরিদর্শন করে প্রতিবেদন দেন। তবে ওই ক্ষেতে কি ধরণের রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়েছে তা পরীক্ষার রির্পোট ছাড়া তারা বলতে পারেননি। এ ব্যাপারে জামালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর