করোনা থেকে সুস্থ হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি

মরণঘাতী করোনাভাইরাসে দেশে আক্রান্ত ও মৃত্যুর সাথে সুস্থতার সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত দেশে সুস্থ হয়ে ঘরে ফিরেছে সাড়ে চাঁর হাজারের বেশি মানুষ।

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৬০২ জন। এদিনে মৃত্যু হয়েছে ২১ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭০ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৯ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২১২ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।

সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬০২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ২১২ জন। মৃত ২১ জনের মাঝে ১৭ জনই পুরুষ এবং বাকী ৪ জন নারী।

এর আগে, গতকাল রোববার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ২৭৩ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর