ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় সদর বাজারের চৌরাস্তা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার বয়স আনুমানিক ৩০ বছর হবে। তাকে গত ২ দিন আগে থেকে আলফাডাঙ্গা সদর বাজারে উদ্ভ্রান্তের মতো ঘুরাফেরা করতে দেখেছেন অনেকে। ঘটনার দিন ওই যুবকের লাশটি চৌরাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। এতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয়ের ওই যুবক খালি গায়ে কালো ফুলপ্যান্ট পরিহিত ছিল। ডান পায়ে ক্ষত চিহ্ন ছিল এবং লাশের পাশে প্রচুর রক্তের দাগ দেখা গেছে।
থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ‘‘বার্তা বাজার’’ কে জানান, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
বার্তা বাজার/টি.সি