পাকুন্দিয়ায় হতদরিদ্র অসহায় মানুষের মাঝে কাপড়-পাঞ্জাবি বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তি উদ্যোগে ২৫০ জন হতদরিদ্র অসহায় মানুষের মাঝে নতুন কাপড় ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন পাকুন্দিয়া (ডুসাপ) আয়কর উপদেষ্টা ও ঢাকাস্থ কটিয়াদী-পাকুন্দিয়া সম্মিলিত যুব পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হাছানের ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার সুখিয়া ইউনিয়নের গলটেক গ্রামের নিজ বাড়িতে এসব কাপড় ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

ছবি: বার্তা বাজার।

এ সময় ঢাকাস্থ কটিয়াদী-পাকুন্দিয়া সম্মিলিত যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক নোমান মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন পাকুন্দিয়া (ডুসাপ) এর সভাপতি কাউসার আহমেদ মিলনসহ এলাকার গন্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর