সাতক্ষীরায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, দরিদ্র জনগোষ্ঠী, অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদু-উল ফিতর উপলক্ষে ঈদ উপহার নগদ অর্থ খাদ্য সামগ্রী বিতরণ করছে জেলা যুবলীগ।
সোমবার সকালে সাতক্ষীরা শহরের সদর উপজেলার সামনে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জিএম অহিদ পারভেজ এর নেতৃত্বে ৩শ জন প্রতিবন্ধীেদর মাঝে এ ঈদ উপহার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, পৌর যুবলীগের সাবেক আহবায়ক শেখ আব্দুল হালিম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লা আল মামুন প্রমুখ।
ঈদ উপহার বিতরণ কালে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জিএম অহিদ পারভেজ বলেন,গত ২২ মার্চ থেকে অব্যাহত ভাবে করোনায় বিপর্যস্ত সাতক্ষীরার অসহায় কর্মহীন মানুষের খাদ্য ও নগদ অর্থ সহায়তায় করছি। করোনা সংকটে দরিদ্রদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তায় চলমান থাকবে বলেও জানান জিএম অহিদ পারভেজ।
বার্তা বাজার/টি.সি