নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন করোনায় আক্রান্ত

নোয়াখালীতে নতুন করে আরও ৪৭ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালে ১৭৪ জনে। শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিলেন।

সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

তিনি জানান, গত ১৬ ও ১৭ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ১৭ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ১৩৩ জন নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক একব্যক্তিকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ৪ জন।

তিনি আরও জানান, নতুন শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিলেন। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর