দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে পুলিশে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আরও ১৭৫ জন পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এখন পর্যন্ত পুলিশ বাহিনীতে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৫৭ সদস্য। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। তবে শনিবার সর্বোচ্চ ২৪১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। পুলিশ সদর দফতরের একটি সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৭৫ জনের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯৫ সদস্য রয়েছেন। ডিএমপিতেই মোট আক্রান্ত হাজারের বেশি বলে জানা যায়।
এদিকে সুখবর হলো রবিবার সারা দেশের ৪৬ পুলিশ সদস্য করোনাভাইরাসমুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখন পর্যন্ত ৩৮১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডিএমপির একটি সূত্রে জানায় যায়, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন যারা মাঠে থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
বার্তাবাজার/এমকে